দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ভিপি নুর

০৪ অক্টোবর ২০১৯, ০৪:৫৫ PM

© ফাইল ফটো

দুর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নুরুলহক নুর। শুক্রবার দুপুরে তার ফেসবুক প্রোফাইলে করা এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

নুরুলহক নুর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা। দেবী বন্দনার মূলমন্ত্রে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হোক, ধরণীতে শান্তি নেমে আসুক। সকলে সুখী হোক।’

দুর্গোৎসব হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।

আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬