ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পাদনা কর্মশালা

০৪ অক্টোবর ২০১৯, ১২:২১ PM

© ফাইল ফটো

শিশুর সৃজনশীলতায় নিবেদিত সংগঠন ফোরসি আয়োজন করছে সংগঠনটির ৫ম কর্মশালা- শিশুতোষ লেখা সম্পাদনা কৌশল। আগামী ১১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে।

গল্প, ছড়া, ফিচার, বই, ম্যাগাজিন প্রভৃতি সম্পাদনার দিক নির্দেশনামূলক এ কর্মশালায় অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও ফারুক হোসেন।

প্রশিক্ষক হিসেবে থাকবেন শিশু পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক নওয়াজ, প্রথম আলোর সংস্কৃতি-বিনোদন প্রধান জাহিদ রেজা নূর, পিটিআই কুড়িগ্রামের সুপারিনটেন্ডেন্ট (অতি. দায়িত্ব) উত্তম ধর, কিশোর বাংলার নির্বাহী সম্পাদক আহমেদ রিয়াজ ও ময়ুরপঙ্খীর প্রকাশক মিতিয়া ওসমান।

যে কেউ রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবে। ৭ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এই লিংকে- bit.ly/4c-workshop

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬
গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬