ভুলে ভরা ডাকসুর প্রথম সাহিত্য পত্রিকা

০৪ অক্টোবর ২০১৯, ০৯:১৩ AM

© ফাইল ফটো

‘৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার ‘বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান’ প্রবন্ধের তৃতীয় লাইন এটি। অথচ, বাক্যটিতে বঙ্গবন্ধুর নাম আসার কথা ছিলো মাত্র একবার। শুধুমাত্র একটি প্রবন্ধে নয়, ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়নের সম্পাদনায় প্রকাশিত এই বইতে রয়েছে এমন শতাধিক ভুল।

বানান ভুল, মানসম্পন্ন বাক্য গঠনে অপারগতা ইত্যাদি ম্যাগাজিনটির মান নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীরা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ম্যাগাজিনে এমন ভুল অপ্রত্যাশিত।

পুরো বইতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের লেখা, এবিএম’র মূসার ‘মুজিব ভাই’ প্রবন্ধ ও কয়েকটি কবিতা ছাড়া অন্য সব লেখনীতে বানান ভুল, বাক্য গঠনে সমস্যা, যতি চিহ্নের যথেচ্ছ ব্যবহারের মত ঘটনা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ দশক পরে ডাকসু নির্বাচন হয়েছে। নির্বাচনের পর এটি ডাকসুর প্রথম সংখ্যা। পূর্ব অভিজ্ঞতার অভাবে কিছু ভুল-ত্রুটি থাকবে। এসব বিষয়ে নজর না দিয়ে যারা এর খুঁত ধরতে বসে থাকে, আমি বলবো তারা কোনো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এসব করছে।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডাকসু ভিপি নুরুল হক বলেন, ডাকসুর নির্বাহী কমিটির মধ্যে কোনো সমন্বয় নেই। সমন্বয়হীনতার এই ডাকসুতে কোনো কাজ যথার্থভাবে করা সম্ভব না। সাহিত্য পত্রিকা বের করার মত এত বড় একটা কাজ শুরু করার আগে সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিলো। এর জন্য কমিটি করা হতো। কিন্তু তা না করে নিজেই পত্রিকা প্রকাশ করেছেন।

এ বিষয়ে ডাকসুর সাহিত্য সম্পাদক ও ‘ত্রৈমাসিক ডাকসু সাহিত্য পত্রিকা’র সম্পাদক মাজহারুল কবির শয়ন বলেন, ‘ব্যস্ততার কারণে কিছু ছোটভাইকে দিয়ে কাজ করাতে হয়েছে। সেজন্য কিছু ভুল রয়ে গেছে। সামনে থেকে ঠিকভাবে সম্পাদনা করা হবে।

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬
গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬