ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভের ডাক

০১ অক্টোবর ২০১৯, ১০:২৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের  (ডাকসু) ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) দুপুর ১২টায় এ বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে। মিছিলটি টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভস্কর্যে ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে অনুষ্ঠিত হবে বলে জানা।

জানা যায়, চরমোনাই’র পীরের অনুসারীদের ছাত্রসংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ কর্মসূচীর ডাক দেয়া হয়।

এর আগে ২৬ সেপ্টম্বর ডাকসুর সভায় ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তকে এখতিয়ার বহির্ভূত, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করে এ বিক্ষোভের ডাক দেয়া। 

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬