ঢাবি ‘খ’ ইউনিটের ফলাফল প্রস্তুত

০১ অক্টোবর ২০১৯, ১২:২৮ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। তবে কবে নাগাদ প্রকাশ হতে পারে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

পড়ুন: ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২৩.৭২ শতাংশ

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। সে হিসেবে আজ মঙ্গলবার ১০দির পার হয়ে গেলেও এখন ফল প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অবশ্য ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় পরীক্ষার ১৪ দিন পর।

কবে নাগাদ ফল প্রকাশ হবে তাও জানাতে পারেননি কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। এ বিষয়ে জানতে চাইলে কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যে সময়ে হবে সেই সময়ে। খাতা দেখা হলে রেজাল্ট হবে।

তবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, গতকাল সোমবার রাতেই ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। এখন তা প্রকাশ করার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

উল্লেখ্য, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮জন।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬