গণরুম সমস্যা সমাধান না হলে ভর্তি স্থগিত রাখার দাবি

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট নিরসন সহ গণরুম সমস্যা সমাধান ও নতুন শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এই সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত রাখার আহবান জানানো হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য মো. তানভীর হাসান সৈকত। এই দাবিতে আগামীকাল মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানবন্ধনের ডাক দেয়া হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে মো. তানভীর হাসান সৈকত বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণরুম সমস্যা চলমান একটি ভয়াবহ সমস্যা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বহুদিন ধরেই শিক্ষার্থীদের তুলনায় সিট সংখ্যা আশঙ্কাজনক হারে কম। এমতাবস্থায় গণরুমের নামে একটি নামমাত্র দায়সারা প্রক্রিয়া চলমান যা কোনোরকম গাদাগাদির মাধ্যমে ছাত্রদের স্থানসংকুলান করলেও তাতে বসবাসকারী ছাত্রদের জীবন মানবেতর পর্যায়ে চলে গেছে। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

অস্বাস্থ্যকর পরিবেশ, অপ্রতুল আবাসন একজন শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক জীবনযাত্রার উপর খুবই বাজে প্রভাব ফেলে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার জন্য অনেক সময় এই প্রতিকূলতাকেই মেনে নেয় প্রান্তিক পর্যায় থেকে আসা এই বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে তাদের সুষ্ঠু আবাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেও এখানে নীরব ভূমিকা পালন করছে।

এর প্রতিবাদস্বরূপ ১ সেপ্টেম্বর থেকে আমার বৈধ সিট ছেড়ে গণরুমে উঠে থাকছি এবং ভিসি স্যার বরাবর এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে দ্রুত বাঙ্কবেডসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য চিঠিও দিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিমিত্তে যথাযথ আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি বরং নতুন একটি ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যেখানে এই গণরুম ব্যবস্থা বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানেই ব্যর্থ, আরেকটি নতুন ব্যাচ আসলে এই সমস্যা আরো প্রকট হয়ে দেখা দেবে। তখন সকল শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের গণরুম সমস্যার সমাধান করে তারপর নতুন শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে ভর্তি করানো। অন্যথায় এই শিক্ষার্থীরা শিক্ষার নামে একটি দুর্বিষহ জীবন বাস্তবতায় উপনীত হবে এবং তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হবে।

সর্বোপরি গণরুম সমস্যার সমাধান ও প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত এদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার আহবান জানাচ্ছি।’

এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬
টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬