ঢাবিকে শতভাগ আবাসিক করার দাবি ডাকসুর

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়ার দাবি জানিয়েছে ডাকসু। আজ বৃহস্পতিবার উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে ডাকসুর নির্বাহী সভায় এই আহবান জানানো হয়। এসময় ভিপি নুরুল হক সহ ডাকসু নেতারা উপস্থিত ছিলেন।

ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া গণরুমে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে দ্বিতল বেড, ক্যাবিনেট, পৃথক পাঠকক্ষ, ফ্যান, ইন্টারনেট সুবিধা প্রভৃতি বৃদ্ধির মাধ্যমে 'বন্ধুরুমে পরিণত করার আহবান জানানো হয়। এ লক্ষ্যে আশু পদক্ষেপ গ্রহণ ও প্রভােস্ট কমিটি’র মাধ্যমে তা বাস্তবায়নে দাবি জানিয়েছে ডাকসু।

আজকের ডাকসুর সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক লাইব্রেরি নির্মাণ প্রক্রিয়া দ্রুততার ভিত্তিতে বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে। ডাকসুর সদস্য নজরুল ইসলামের প্রস্তাবের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে নিয়মিত শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে গ্রন্থাগারিককে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরােধ জানিয়েছে।

এদিকে ডাকসুর আজকের সভায় ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাহী সভার প্রস্তাবটি উত্থাপন করেছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন।

সভা শেষে ডাকসুর সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও চেতনার জায়গা। সুতরাং এখানে কোনো ধর্মেরই ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক রাজনীতি চর্চার সুযোগ নেই। তাদের কোনো ধরনের তৎপরতা ঐতিহ্যগতভাবে এখানে নেই। সেটি যেন কোনো ক্রমেই এদের অনুপ্রবেশ বা কর্মকাণ্ড পরিচালিত না হয় সেবিষয়ে যেন সকলে যত্নশীল থাকে সেজন্য ডাকসুর তরফ থেকে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।'

এছাড়া সান্ধ্যকালীন কোর্স নিয়ে আলোচনা বলা হয়েছে, অর্থের বিনিময়ে শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হতে পারে না। নিয়মিত শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়েই সকল একাডেমিক কোর্স যেন পরিচালনা করা হয়। এ বিষয়ে ডাকসুর যাবতীয় প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে সান্ধ্যকালীন কোর্স সম্পর্কিত বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটিতে।

তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
close