ঢাবিতে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব ডাকসুর

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৪ PM

ক্যাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার বিকেলে ডাকসু সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উঠলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। যা পরবর্তীতে সিনেট ও সিন্ডিকেট সভায় তোলার প্রস্তাব করেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ক্যাম্পাসে সকল ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এটি ডাকসুর গঠনতন্ত্রে ধারা সংযোজন ও বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনে সন্নিবেশ করতে আহ্বান জানানো হবে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সভায় তুলে পাস করার প্রস্তাব করা হবে বলেও জানান সাদ্দাম।

এর আগে বিকাল ৪টা থেকে ডাকসু ভবনে সভা শুরু হয়। সেখানে ভিপি নুরুল হক নুরসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। তবে ডাকসু জিএস ও ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এতে যোগ দেননি।

ট্যাগ: ডাকসু
কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬