ডাকসুর সভায় নেই গোলাম রাব্বানী

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভা চলছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ থেকে ডাকসু ভবনে সভা শুরু হয়েছে। সেখানে ভিপি নুর সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। কিন্তু সভায় যোগ দেননি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাকসু নেতা বলেন, আজকের সভায় গোলাম রাব্বানীর জিএস পদ থাকবে কিনা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সন্ধ্যাকালীন কোর্সে ৩৪ জনের চিরকুটে ভর্তির বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে জিএস রাব্বানী বেশ কিছুদিন ধরে ডাকসুতে আসছেন না। এক্ষেত্রে কাজের কোন ক্ষতি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছে অনেকে।

এ বিষয়ে জানতে গোলাম রাব্বানীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬