ঢাবি ক্যালেন্ডারে বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগ

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর।

অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় ২০২০ সালের ডেস্ক ক্যালেন্ডারের মে মাসের পাতায় স্পাইরাল বাইন্ডিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনাকাঙ্ক্ষিতভাবে মাথার কিছু অংশ কাটা পড়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি কাটা কোন সাধারন কথা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল বিষয়টি লক্ষ্য রেখে কাজ করা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কাজের তীব্র নিন্দা প্রকাশ করেন।

হামীম নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডেস্ক ক্যালেন্ডারে যে ছবি কাটা পড়েছে এর মাধ্যমে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রকাশ করছি সাথে বিচারের দাবি জানাচ্ছি।

জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম বলেন, ছবির তেমন কোন সমস্যা নাই। বাইন্ডিং এ সমস্যা হয়েছে। আমি ভিসি স্যারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, এমনটি আসলে হওয়ার কথা নয়। আমি আজকেই এ ব্যাপারে খোঁজ নিবো।

২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে উঠেছিল যবিপ্রবির বিরুদ্ধে

 

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে আদালতে মামলা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছিল, ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহূত ছবি ‘বিকৃত করে’ প্রচার করা হচ্ছে। কর্তৃপক্ষ বিকৃত ছবি প্রচার করে গুজব ছড়ানো থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছিলেন।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬