ঢাবির ‘গ’ ইউনিটে প্রথম জাকির হোসাইন

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৫ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ১৫.৪৯ শতাংশ। মোট ২৯ হাজার ৬৬ জনের মধ্যে ২৮ হাজার ১৬৯ জন পরীক্ষা দিয়েছেন। ৬৮ জনের ফল বাতিল হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ‘গ’ ইউনিটে প্রথম হয়েছেন জাকির হোসাইন। তার রোল নম্বর ৪২৮৫৪০। সর্বমোট প্রাপ্ত নম্বর ১৮০। তার পিতা জাহাঙ্গীর হোসেন এবং মাতা শাহানারা আক্তার।

প্রাপ্ত নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে ৮০ পেয়েছেন জাকির। এছাড়া এমসিকিউ অংশে ৭৫ এর মধ্যে ৭০.৫০ এবং লিখিত পরীক্ষায় ৪৫ এর মধ্যে ২৯.৫০ পেয়েছেন তিনি।

ঢাবির ‘গ’ ইউনিটে দ্বিতীয় মারিয়া মেহজাবিন

এবার পরীক্ষার্থীদের মধ্যে ছয় হাজার ৮০২জন এমসিকিউতে পাস করেছে। দুই অংশে পাস করেছেন চার হাজার ৩৬২ জন। 

আজ বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা কনেন। গত ১৩ সেপ্টেম্বর এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ফল প্রকাশ শেষে জানানো হয়, পাস করা চার হাজার ৩৬২ জনের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। মোট এক হাজার ২৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

ঢাবিতে প্রথম জাকির, মা বললেন— আমার খুশির শেষ নেই

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যবসায় শিক্ষা প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

ঢাবি ‘গ’ ইউনিটে উত্তীর্ণদের যা করতে হবে

বকেয়াসহ নতুন পে স্কেলে আজ থেকে বেতন পাবেন সরকারি চাকরিজীবীর…
  • ০১ নভেম্বর ২০২৬
সংসার সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি
  • ০১ নভেম্বর ২০২৬
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, …
  • ০১ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে ফের বার্তা শিক্ষামন্ত্রীর
  • ০১ নভেম্বর ২০২৬
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন একনজরে
  • ০১ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে এক দেশে জরুরি অবস্থা ঘোষণা
  • ০১ নভেম্বর ২০২৬