ঢাবি ‘গ’ ইউনিটে উত্তীর্ণদের যা করতে হবে

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ১৫.৪৯ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ২৯ হাজার ৬৬ জনের মধ্যে ২৮ হাজার ১৬৯ জন পরীক্ষা দিয়েছেন। ৬৮ জনের ফল বাতিল হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছয় ৮০২জন এমসিকিউতে পাস করেছে। দুই অংশে পাস করেছে  চার হাজার ৩৬২ জন। 

আজ বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। গত ১৩ সেপ্টেম্বর এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ফল প্রকাশ শেষে জানানো হয়, পাস করা চার হাজার ৩৬২ জনের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। মোট এক হাজার ২৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

গ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের যা করণীয়:

(ক) পাশকৃত (মেধাক্রম ১ থেকে ১২৫০) ছাত্র/ছাত্রীদের আগামী ২৯ সেপ্টেম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৯ সেপ্টেম্বর হতে ৬ অক্টোবর মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর হতে ৬ অক্টোবর পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আফিসে আবেদন করা যাবে।

ভতি সংক্রান্ত গ সকল তথ্য জানাত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গ-ইউনিটের নোটিশে দেখা যাবে।

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যবসায় শিক্ষা প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

বকেয়াসহ নতুন পে স্কেলে আজ থেকে বেতন পাবেন সরকারি চাকরিজীবীর…
  • ০১ নভেম্বর ২০২৬
সংসার সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি
  • ০১ নভেম্বর ২০২৬
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, …
  • ০১ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে ফের বার্তা শিক্ষামন্ত্রীর
  • ০১ নভেম্বর ২০২৬
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন একনজরে
  • ০১ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে এক দেশে জরুরি অবস্থা ঘোষণা
  • ০১ নভেম্বর ২০২৬