ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৫.৪৯ শতাংশ

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ১৫.৪৯ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ২৯ হাজার ৬৬ জনের মধ্যে ২৮ হাজার ১৬৯ জন পরীক্ষা দিয়েছেন। ৬৮ জনের ফল বাতিল হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছয় হাজার ৮০২জন এমসিকিউতে পাস করেছে। দুই অংশে পাস করেছে  চার হাজার ৩৬২ জন। 

আজ বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। গত ১৩ সেপ্টেম্বর এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ফল প্রকাশ শেষে জানানো হয়, পাস করা চার হাজার ৩৬২ জনের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। মোট এক হাজার ২৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যবসায় শিক্ষা প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

পড়ুন: ঢাবি ‘গ’ ইউনিটে উত্তীর্ণদের যা করতে হবে

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬