ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ আজ

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৭ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৩ সেপ্টেম্বর এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যবসায় শিক্ষা প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

বকেয়াসহ নতুন পে স্কেলে আজ থেকে বেতন পাবেন সরকারি চাকরিজীবীর…
  • ০১ নভেম্বর ২০২৬
সংসার সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি
  • ০১ নভেম্বর ২০২৬
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, …
  • ০১ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে ফের বার্তা শিক্ষামন্ত্রীর
  • ০১ নভেম্বর ২০২৬
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন একনজরে
  • ০১ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে এক দেশে জরুরি অবস্থা ঘোষণা
  • ০১ নভেম্বর ২০২৬