ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।  সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ বছর ‘ঘ’ ইউনিটে এক হাজার ৫৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৭ হাজার ৫০৫জন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬