ঢাবিতে ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৮ PM

© প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সামনে নব-নির্মিত একটি (ডিটিডিসি) পাওয়ার স্টেশনে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে ইন্দোনেশিয়ার নাগরিক ইঞ্জিনিয়ার তৌফিক (৩৬) মারা গেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাড়ীর ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন ময়নাতদন্তের জন্য মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঐ প্রতিষ্ঠানে কর্মরত সিভিল ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাসেল বলেন, শহিদুল্লাহ হলের সামনে মাঠে নবনির্মিত (ডিপিডিসি) একটি পাওয়ার স্টেশনে সকালে কাজ করছিল তিনি। সেখানে মেশিনে গ্যাস ভরার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পরেন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে সকাল ১০টা ৩৭ মিনিটে মৃত ঘোষনা করেন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোম্পানীর একটি বাসায় থাকতেন তৌফিক। তিনি ইন্দোনেশিয়ান নাগরিক। তিনি ঐ প্রোজেক্টে কাজ করতেন।

রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬