রাব্বানীর পদত্যাগ ও গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস (সাধারণ সম্পাদক) গোলাম রাব্বানীকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে ডাকসু ভবনের সামনে তারা এই বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা অনতিবিলম্বে চাঁদাবাজ হিসাবে অভিযুক্ত ডাকসু জিএসের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ডাকসু নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে তখন আমাদের স্পষ্ট অভিযোগ ছিল এ নির্বাচন আসলে জালিয়াতির নির্বাচন হয়েছে। বিশেষ করে মেয়েদের হলে বেশি কারচুপি হয়েছে। আমরা পুননির্বাচনের দাবি জানিয়েছিলাম। প্রশাসন কোন ধরনের কর্ণপাত না করে তাদের নিয়ে চলছিলেন। মাঝপথে কি হলো আমরা তো দেখলাম।

আমাদের দাবি অনতিবিলম্বে এই চাঁদাবাজ এবং দুর্নীতিগ্রস্ত ডাকসুর জিএসের পদত্যাগ দাবি করছি। যিনি দল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরকম একজন ডাকসু জিএস কে আমরা চাইনা।

রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬