আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাবি অধ্যাপকের চীনযাত্রা

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫১ PM

© টিডিসি ফটো

‘সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রপন্থা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মোহাম্মদ বাহাউদ্দিন চীন যাচ্ছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় তার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

চীন সরকারের আমন্ত্রণে ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশটির জিনজিয়ান প্রদেশের রাজধানী উরুমকিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সেমিনারের মূল প্রতিপাদ্য হলো ‘Counter-terrorism and De-radicalization’।

সেমিনারে ড. মোহাম্মদ বাহাউদ্দিন সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রপন্থা বিষয়ক বৈশ্বিক সমস্যা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন; যাতে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদ ও যাবতীয় উগ্রপন্থার অবস্থান এবং নিয়ন্ত্রণের বিষয়াবলি বিশ্লেষিত হবে।

সেমিনার ছাড়াও চীনের ঐতিহ্যিক ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, শিক্ষা সফর, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি বিনিময় এবং অন্যান্য আনুষঙ্গিক কর্মকাণ্ড বিন্যস্ত রয়েছে তার এ চীন সফর। আগামী ১৭ সেপ্টেম্বর তিনি চীন সফর শেষে দেশে ফিরেবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close