হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী নাসরিন

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:০০ AM
নাসরিন আক্তার

নাসরিন আক্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর হার মানতে হলো তাকে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত ছাত্রীর নাম নাসরিন আক্তার। নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ৪র্থ বর্ষের ছাত্রী ছিলেন তিনি। নাসরিন রোকেয়া হলের ছাত্রী হলেও থাকতেন কল্যাণপুরে।

বিভাগের বান্ধবীরা জানান, দীর্ঘদিন ধরে লিভার ইনফেকশনে ভুগছিল নাসরিন। যাতে হার মেনে আজ তাকে চলে যেতে হয়। নাসরিনের বাবা-মাও বেঁচে নেই। ভাই-বোন মিলে তাকে পড়াশোনা করাচ্ছিলেন।

নাসরিনের সঙ্গে এই বাসে যাতায়াতকারী জান্নাতুল ইসলাম মীম বলেন, আপু আমার বিভাগের সিনিয়র। আমরা চৈতালী বাসে যাতায়াত করতাম। তিনি অনেক ভাল মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সোহরাওয়ার্দী মেডিকেলে মারা গেছেন। নাসরিন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (নৌ শাখার) একজন ক্যাডেট ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close