ঢাবি মুহসীন হল অ্যালামনাইয়ের আজীবন সদস্য হলেন কাদের

০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:০০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাইয় এসোসিয়েশনের আজীবন সদস্য হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় আওয়ামী লীগের পার্টি অফিসে সদস্য ফরমে স্বাক্ষর করে এসোসিয়েশনের আজীবন সদস্য হন কাদের।

মুহসীন হলের প্রাধক্ষ্য অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া দি ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি মুহসীন হলের আবাসিক ছাত্র।

মুহসীন হলের সাবেক শিক্ষার্থী হিসেবে ওবায়দুল কাদেরকে হল অ্যালামনাইয়ের আজীবন সদস্য করা হয়েছে বলে জানান হল প্রাধক্ষ্য নিজামুল হক। তিনি বলেন, ‘আমরা বছর খানেক হলের অ্যালামনাই এসোসিয়েশন গঠন করেছি। এখন সেটাকে দাঁড় করাতে চাচ্ছি। উনি তখন অসুস্থ ছিলেন তাই এটার সদস্য হননি।’

তিনি আরও বলেন, ‘উনি সদস্য হয়ে খুব খুশি হয়েছেন এবং অ্যালামনাইয় এসোসিয়েশনের সাফল্য কামনা করেছেন। আগামী ডিসেম্বর মাসে অ্যালামনাইয় এসোসিয়েশনের উদ্যোগে মুহসীন হলের মাঠে একটি মিলনমেলার আয়োজন করা হবে। সেখানে তিনি উপস্থিত থাকবেন। এছাড়া, আইজিপি নূর মোহাম্মদ এবং সেতু মন্ত্রণালয়ের সচিব আনোয়ারুল ইসলামও আমাদের মুহসীন হলের ছাত্র ছিলেন। তারাও উপস্থিত থাকবেন।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence