হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ভিপি নুর

১৪ আগস্ট ২০১৯, ০৫:৩৯ PM

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরের মোটরসাইকেল বহরে হামলা হয়েছে। দুর্বৃত্তদের এ হামলায় নুরসহ ৫-৭ জন আহত হয়েছেন। পরে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ভিপি নুর বাড়ি ফিরে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার নুরের গ্রামের বাড়ি উপজেলার চরবিশ্বাস থেকে লঞ্চযোগে বদনাতলী ঘাটে নামে। তিনি মোটরসাইকেল বহর নিয়ে দশমিনা উপজেলায় বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন।

উলানিয়া পৌঁছলে বন্দরে কিছু দুর্বৃত্ত লোহার পাইপ নিয়ে তার ও সফরসঙ্গীদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলের পাশে থাকা ফাঁড়ির পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নুরকে একটি ঘরে আটকে রাখা হয়।

এ সংবাদ পেয়ে এএসপি সার্কেল মো. হাফিজুর রহমান ও গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার নুরের শরীরের কয়েকটি স্থানে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপরে নুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার সফরসঙ্গী সোহরাওয়ার্দী কলেজের বন্ধু রুবেল জানান, উলানিয়া বন্দরে পৌঁছলে আমাদের ওপর হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

এদিকে গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ বলেন, আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সহযোগিতা করে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

গলাচিপা থানার ভারপাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, নুরের শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬