হাসপাতালে অচেতন নুর (ভিডিও)

১৪ আগস্ট ২০১৯, ০৩:৩৪ PM

হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে ডাকসু ভিপি নুরুল হক নুর। সেখালে চলছে তার চিকিৎসা। আজ বুধবার দুপুরে পটুয়াখালির গলাচিপায় হামলার শিকার হন তিনি। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয় তাকে। এবং চিকিৎসার জন্য তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে হামলার পর ভিপি নুরকে অবরুদ্ধ করে রাখা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে আসার এক পর্যায়ে কয়েকজন ‍যুবক নুরদের উপর হামলা চালায়। এসময় তাদের অনেকের হাতে লাঠি রড় ও স্টিলের বার ছিল। এবং নুরদের একটি স্টিলের দোকান নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক হৈচৈ হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, হামলার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা মাইনুল হাসান রনো ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফরিদ আহসান কচিন।

এদিকে হামলার খবর পাওয়া পর ডাকসুর ভিপি নুরুল হক নুরুর মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে লাইন ব্যস্ত রয়েছে বলে সংযোগ কেটে যাচ্ছে।

খবর পেয়ে পটুয়াখালীর সার্কেল এসপি মু. হাফিজুর রহমান ও গলাচিপা থানার ওসি আকতার হোসেন তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গলাচিপা থানার ওসি আকতার হোসেন নুরের ওপর হামলার সত্যতা স্বীকার করে জানান, কিছুসংখ্যক দুষ্কৃতকারী এ হামলা চালিয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে ওসি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এর আগে গত রমজানে বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হামলার শিকার ভিপি নুর সহ অনেকে। সেখানেও স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে হামলা চালানো হয়। তবে হামলার ঘটনায় নিজেদের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পায়নি বলে দাবি ছাত্রলীগের।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬