সাত কলেজের বিক্ষোভে আটকে গেল ঢাবির বাস, উত্তেজনা

১৬ জুলাই ২০১৯, ১২:৫০ PM

© টিডিসি ফটো

রাজধানীর নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বৈশাখী পরিবহনের একটি বাস আটকে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা ছেড়ে দিতে বললেও রাজি হয়নি আন্দোলনকারীর। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটিও হয় বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী নাহিদ উদ্দিন তারেক বলেন, ‘আমাদের আন্দোলনের প্রেক্ষিতে দীর্ঘ সাত মাস পর রেজাল্ট দিয়েছে। অথচ রেজাল্ট দেওয়ার পর সিজিপিএ ১.৯৬ পেয়ে এক বিষয়ে ফেল করেছি। এখন শুনেছি ২ পয়েন্টের নিচে পেলে পরীক্ষা দিতে দিবে না। কিন্তু এত অল্প সময়ের মধ্যে প্রথম বর্ষের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না। তাই আমরা আন্দোলনে নেমেছি।’

দ্রুত ফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে এবং ‘গণহারে ফেল’ করানোর প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই সড়ক দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসময় দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। এসময় তারা অভিযোগ করেছেন, ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদেরকে গণহারে ফেল করানো হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, নতুন নিয়ম কার্যকর করায় ভোগান্তিতে পড়ছেনে তারা। এভাবে গণহারে ফেল মেনে নেয়া যায় না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিজিপিএ ২.০০ এর কম পেলে ফেল হিসেবে ধরা হয়। তবে শিক্ষার্থীদের এ তথ্য জানানো হয়নি বলে তারা অভিযোগ করেন। তারা অবিলম্বে এ সমস্যার সমাধান দাবি করেন।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর সেশনজট কমার পাশাপাশি শিক্ষার মান বাড়বে। তবে সে আশা পূরণ হয়নি। ফল প্রকাশে বাড়তি সময় নেওয়া হচ্ছে। এসময় অবিলম্বে দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

গোবিপ্রবি উপাচার্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • ২৬ আগস্ট ২০২৬
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীর বাড়িতে ঢুকে …
  • ২৬ আগস্ট ২০২৬
৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬