ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্লাস্টিকমুক্ত ঘোষণা

১৫ জুলাই ২০১৯, ০৬:২৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্লাস্টিকমুক্ত ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোমবার কার্জন হল চত্বরে আয়োজিত ‘প্লাস্টিকমুক্ত সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার সুইডেন দূতাবাস এবং সুইডিশ ইনস্টিটিউটের সহযোগিতায় সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক ইন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘শতবর্ষ পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখুন’ প্রতিপাদ্য নিয়ে প্লাস্টিকমুক্ত সপ্তাহের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত সার্লোটা স্নাইটার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক ইন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব অনুষ্ঠানে বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্লাস্টিকসামগ্রী মানবদেহের জন্য মারাত্মক হুমকি। এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬
স্যাটেলাইট নেটওয়ার্ক আনার ঘোষণা বাংলালিংকের, টাওয়ার ছাড়াই ম…
  • ২৬ আগস্ট ২০২৬