চলতি শিক্ষাবর্ষ থেকেই সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি

১৫ জুলাই ২০১৯, ১২:০৯ PM

© টিডিসি ফটো

চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকেই সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এ দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

দুপুরে ক্যাম্পাসের টিএসসি রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলা কলা ভবন হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ, মধুর ক্যান্টিন ঘুরে ফের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।

আন্দোলনের একপর্যায়ে সাধারন শিক্ষার্থীরা কিছুক্ষণ রাস্তা বন্ধ করে রাখেন। এছাড়া দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার দিয়েছেন শিক্ষার্থীরা।

সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র শামিম আহমেদ বলেন, ‘এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মা, মাটি। আজকে সময় এসেছে একত্রিত হওয়ার, জাগ্রত হওয়ার। এখন যদি আমরা জাগ্রত না হই, একটা সময় সর্বহারা হয়ে যাব। এই ঢাবি প্রশাসন যেভাবে চিন্তা করছে, আমরা সেভাবে হতে দিতে পারি না। তাই বন্ধুরা আসুন সমবেত হই।’

প্রথম বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন কীভাবে আমরা অপমানিত লাঞ্ছিত হয়েছি। আজ সময় এসেছে সমবেত হওয়ার, জেগে উঠার। অধিকার আদায়ের কথা বলার। আজ আমরা আমাদের প্রাণের দাবিতে একত্রিত হয়েছি।’

এসময় তাদের বহন করা ব্যানার ও স্লোগানে বলা হয়, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’, ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’, ‘বাতিল চাই বাতিল সাত কলেজ বাতিল চাই’, ‘সাত কলেজের অধিভুক্তি, বাতিল করতে হবে, করতে হবে’ ইত্যাদি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close