৬ দিনের সফরে চীনে যাচ্ছেন ঢাবি ভিসি

১২ জুলাই ২০১৯, ০৬:১৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চীন সফরে যাচ্ছেন। তিনি দেশটির ইউনান ইউনিভার্সিটি সফর করবেন। আগামী ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চীনে অবস্থান করবেন। সম্পূর্ণ ইউনান ইউনিভার্সিটির খরচে তিনি এই সফর করবেন। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তার সফরকালীন ছয়দিন কর্তব্যরত ছুটি মঞ্জুর করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে চীনের ইউনান ইউনিভার্সিটি ভিজিটের জন্য আগামী ১৮ হতে ২৩ জুলাই পর্যন্ত ছয় দিন কর্তব্যরত ছুটি মঞ্জুরপূর্বক নিম্নে বর্ণিত শর্তে চীন ভ্রমণের অনুমতি প্রদান করেছেন।

(ক) এ ভ্রমণের যাবতীয় ব্যয় আয়ােজক সংস্থা Yunnan University বহন করবে, এ বাবদ বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোন আর্থিক সংশ্লেষ থাকবে না; (খ) তিনি ভ্রমণ শেষে দেশে ফিরে কাজে যোগদান করবেন এবং মন্ত্রণালয়কে অবহিত করবেন; (গ) তার বর্ণিত সফরকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে; (ঘ) তিনি বাংলাদেশি মুদ্রায় বেতন-ভাতাদি গ্রহণ করবেন, (ঙ) উপাচার্যের অনুপস্থিতিতে প্রাে-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মাদ সামাল নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীর বাড়িতে ঢুকে …
  • ২৬ আগস্ট ২০২৬
৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬