ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে ঢাবি ছাত্রীদের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

১১ জুলাই ২০১৯, ০৩:৩৪ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ ছাত্রীরা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাবির কয়েকজন ছাত্রী বঙ্গভবনে গিয়ে এ স্মারকলিপি দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন।

ছাত্রীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দুই দফা দাবি জানান। দাবিগুলো হলো– ধর্ষণ মামলায় ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষ করা এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া।

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনে যান বিশ্ববিদ্যারয়ের শিক্ষার্থী- ইশাত কাসফিয়া ইরা, মাকসুদা আক্তার তমা, জিয়াসমিন শান্তা ও সাবরিনা তাবাসসুম নিথিয়া।

ইশাত কাসফিয়া ইরা বলেন, ধর্ষণ বেড়ে গেছে, এটি বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণের কারণে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী। এই নারীদের ঝুঁকির মধ্যে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, একটা ধর্ষণের ঘটনা ঘটলে আমরা আরেকট ধর্ষণের কথা ভুলে যাই। কিন্তু যখন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে, ধর্ষকদের বিচার হবে; তখন তারা এ কাজ করতে সাহস পাবে না। উদাহরণ হিসেবে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির ফলে অ্যাসিড নিক্ষেপ কমে গেছে বলে উল্লেখ করেন।

একই দাবিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে বলে জানান তিনি।

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬
‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬