ইনাম আহমেদকে আওয়ামী লীগের উপদেষ্টা করায় মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ

০৯ জুলাই ২০১৯, ০২:৪১ PM

© টিডিসি ফটো

ইনাম আহমেদ চৌধুরীর ঠিকানা হওয়ার কথা কারাগারে-ফাঁসির দড়িতে, কিন্তু তার জায়গা হলো আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীতে, যা বাংলাদেশের রাজনীতির আকাশে এক ভয়াবহ দুর্যোগের পূর্ভাবাস বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী ইনাম আহমেদ চৌধুরীকে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে এবং নিজেদের রাজনৈতিক আদর্শ ও চেতনার সমস্ত শক্তির মৃত্যু ঘটিয়ে তারা এখন ভাড়া করা স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি হেফাজতের দেহে পরজীবী হয়ে বেঁচে থাকতে চায়। তিনি বলেন, ইনাম আহমেদ চৌধুরীর উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগকে নিয়ে আমাদের আশঙ্কা সত্যিই হলো। এসময় ইনাম আহমেদকে জেনারেল জিয়ার উত্তরাধিকারী হিসেবেও তারা মন্তব্য করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইনাম আহমেদ চাকুরী থেকে অবসর গ্রহন করার পরে বিএনপির রাজনৈতিক আদর্শ গ্রহন করে এবং পচাত্তরের কালো অধ্যায় ও জেনারেল এরশাদের শাসনামলে একনিষ্ঠ সেবক হিসাবে কাজ করে গেছেন। এসময় তারা অবিলম্বে ইনাম আহমেদের আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য পদ প্রত্যাহার করার দাবি জানান।

উল্লেখ্য,গত ৭ জুলাই বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ইনাম আহমে চৌধুরীকে বাংলাদেশ আওয়ামীগের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

মানবন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দীন, ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন সহ আরো অনেক নেতৃবৃন্দ।

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬
‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬