যুবকের ঝুলন্ত লাশ মিলল কলেজ ক্যাম্পাসে

০৭ জুলাই ২০১৯, ০৪:৪২ PM

© সংগৃহীত

কলেজ ক্যাম্পাস থেকে হৃদয় হোসেন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

রোববার সকালে মানিকগঞ্জের সিংগাইর ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। হৃদয় সিংগাইর উপজেলা সদরের কলেজ পাড়া এলাকার জাহিদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সকালে কলেজে প্রাঙ্গণে শহীদ মিনারে পাশের একটি গাছে হৃদয়ের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

সিংগাইর থানা পুলিশের ওসি খন্দকার ইমাম হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। হৃদয় রাতে বাড়িতেই ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় সে বাড়ি থেকে বেরিয়ে আসে।

‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন …
  • ২৬ আগস্ট ২০২৬
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৪ শিশু নিহত
  • ২৬ আগস্ট ২০২৬