দ্রুতই হবে ছাত্রলীগের সমস্যার সমাধান: কাদের

০১ জুন ২০১৯, ০৩:৫৮ PM

© সংগৃহীত

পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ছাত্রলীগের মধ্যে যে জটিলতা চলছে, তার সমাধান খুব দ্রুতই মিলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের একথা বলার সময়ও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিক্ষুব্ধ একদল ছাত্রলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।

ছাত্রলীগের সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে- সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেন, “আমার অনুপস্থিতিতে ছাত্রলীগের কমিটির ব্যাপারে নেত্রী আমাদের দলের চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন তাদের কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক সমস্যা সমাধানে। তাদের সাথে আমার কথাবর্তা হয়েছে, যোগাযোগ হচ্ছে। আন্দোলন-প্রতিবাদ করছে যারা, তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। আমি আশা করি, অচিরেই সমাধান হবে।

উল্লেখ্য, ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে তা পুনর্গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পদ না পাওয়া কিংবা প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা। ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের আওয়ামী লীগের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সহযোগী সংগঠনটির দেখভাল করে আসছিলেন। এবার তিনি অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বিদেশে থাকার মধ্যে জটিলতা দেখা দেয়।

মায়ের সম্পৃক্ততায় রান্না করা খাবার যাবে প্রাথমিক শিক্ষার্থী…
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু, অন্তত ২৬ পুলিশ সদস্য ন…
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ চার হত্যা: আলোচিত সেই শার্ট নিয়ে যা বলছেন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬