ডাকসু নির্বাচন: প্রতিবেদন প্রত্যাখ্যান ছাত্র ইউনিয়নের

০১ জুন ২০১৯, ০৩:০৭ PM

২৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। প্রতিবেদনটির নিন্দা জানিয়ে এটিকে ‘মিথ্যাচার’ হিসেবে আখ্যা দিয়ে শনিবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে অনিয়মের ব্যাপক প্রমাণ আসা, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রো-ভিসির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে শীর্ষক মিডিয়ায় বক্তব্য এবং পর্যবেক্ষক শিক্ষকদের বিবৃতির পরও তদন্ত কমিটি কোনও অনিয়ম পায়নি, শুধু ভোটারদের সারির ক্ষেত্রে একটু অব্যবস্থাপনা হয়েছে বলে রিপোর্ট দিয়েছে।

রিপোর্টে আরো বলা হয়, নির্বাচনের দিন অনিয়মের অভিযোগে সম্মিলিত শিক্ষার্থী সংসদ ছাড়া সবগুলো জোট নির্বাচন বয়কট করে পুর্ননির্বাচনের দাবি জানিয়েছিল। পুর্ননির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ে অনশনরত কয়েকজন সাধারণ শিক্ষার্থীর অনশন ভাঙানোর সময় সঠিক তদন্তের ভিত্তিতে অনিয়ম শিক্ষার্থীদের মাঝে উন্মোচন করা হবে বলে প্রশাসন যে আশ্বাস দিয়েছিল তদন্ত রিপোর্টে তার বিপরীত ভূমিকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করলো। তদন্ত কমিটির মিথ্যাচারের মাধ্যমে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার যে চেষ্টা তা ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার ছাত্র-শিক্ষক সমাজের জন্য কলঙ্কজনক এক অধ্যায়। ছাত্র ইউনিয়ন তদন্ত কমিটির এই রিপোর্টের নিন্দা জানাচ্ছে ও সম্পূর্ণভাবে তা প্রত্যাখ্যান করছে।

প্রসঙ্গত, গত ২৯ মে ডাকসু নির্বাচনে ‘কোথাও কারচুপির প্রমাণ পাওয়া যায়নি’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম (সিন্ডিকেট) সভায় প্রতিবেদন উত্থাপন করেন তদন্ত কমিটি। পরে সিন্ডিকেট প্রতিবেদনটিকে বৈধতা দেয়।

মায়ের সম্পৃক্ততায় রান্না করা খাবার যাবে প্রাথমিক শিক্ষার্থী…
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু, অন্তত ২৬ পুলিশ সদস্য ন…
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ চার হত্যা: আলোচিত সেই শার্ট নিয়ে যা বলছেন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬