ঢাবিতে ডিএনএ সিকোয়েন্সিং ল্যাব উদ্বোধন

০৫ এপ্রিল ২০১৯, ০৮:৪২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির আধুনিকায়নের উদ্যেশে ডিএনএ সিকোয়েন্সিং ল্যাব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ডিএনএ সিকোয়েন্সিং এনালাইজার’ নামের বৈজ্ঞানিক গবেষণা যন্ত্র স্থাপন ল্যাবের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য এই গবেষণা যন্ত্র সদ্ব্যবহারের মাধ্যমে দেশের চিকিৎসা সেবার মানোন্নয়নে শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, এই ল্যাবরেটরি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশ উপকৃত হবে। ডিএনএ সিকোয়েন্সিং এনালাইজার- এর গবেষকরা দেশে ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ অন্যান্য জটিল রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ল্যাব থেকে স্তন ক্যান্সার, থ্যালাসেমিয়া, ফরেনসিক পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস এর পরিচালক অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উপাচার্য বাসভবন ঘেরাও করল সিকৃবি শি…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬