আমার ভাইরা বৃষ্টিতে ভিজবে, বারান্দায় রাত কাটাবে; তা হতে দিব না

০২ এপ্রিল ২০১৯, ১১:৩২ PM
হাসান আল মামুন

হাসান আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে হামলার ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে যোগ দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর, রাশেদ খান, উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খানসহ তাদের সহপাঠীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে অবস্থান নেয় তারা।

চলমান ওই আন্দোলন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। সামাজিক যোগাযোগমোধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ভাইরা বৃষ্টিতে ভিজবে, বারান্দায় নির্ঘুম রাত কাটাবে; তা হতে দিব না। অছাত্রদের বিতাড়িত আমরা করবোই, যতই হামলা করা হোক আমরা থামছি না।বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত এবং প্রশ্নফাঁস করে ভর্তি হওয়া ছাত্রলীগ নেতারাও রয়েছে হামলাকারীদের মধ্যে।শামসুন্নাহার হলের নির্বাচিত ভিপি ইমি, বেনজির আপু এবং অর্নিসহ অনেক বোনকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। ধিক্কার প্রশাসন, ধিক্কার।’

প্রসঙ্গত, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ দায়ের শেষে বের হওয়ার সময় হামলার শিকার হন নুর ও অন্যান্যরা। হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনা ও নিজেদের অবরুদ্ধ করার ঘটনায় প্রভোস্টের কাছে অভিযোগ দায়ের শেষে বের না হতেই তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উপাচার্য বাসভবন ঘেরাও করল সিকৃবি শি…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬