আমাকে লাথি মারা হয়েছে, ঘুষি দেয়া হয়েছে: অরণি (ভিডিও)

০২ এপ্রিল ২০১৯, ০৯:১৫ PM
অরণি সেমন্তি খান

অরণি সেমন্তি খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে হামলার ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে যোগ দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর, রাশেদ খান, উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খানসহ তাদের সহপাঠীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে অবস্থান নেয় তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ডাকসুর ভিপি পদে প্রার্থীতা করা অরণি সেমন্তি খান সাংবাদিকদের বলেন, ‘এসএম হলের ফরিদের ওপর হামলার বিচার চাইতে গিয়ে ডাকসু ভিপি ও সমাজসেবা সম্পাদকসহ অন্যারা যখন ভেতরে অবরুদ্ধ ছিলেন। তখন বাইরে আমরা লাঞ্ছনার শিকার হয়েছি। পরে আমাদের ওপর হামলাও করা হয়।’

তিনি বলেন, ‘স্যার যখন আমাদের আগলে রেখেছিলেন, তখন আমার গায়ে লাথি মারা হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে। অনেক আজেবাজে মন্তব্যও করা হয়। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। এখানে কোনো পড়াশোনা হয় না। মানুষের ওপর নিত্য হামলা চালানো হয়।’

এদিকে ছাত্রলীগের ওই হামলায় আহত হয়েছিলেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তিনিও আন্দোলনে যোগ দিয়েছেন।

এর আগে সলিমুল্লাহ মুসলিম হল প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ দায়ের শেষে বের হওয়ার সময় হামলার শিকার হন নুর ও অন্যান্যরা। হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনা ও নিজেদের অবরুদ্ধ করার ঘটনায় প্রভোস্টের কাছে অভিযোগ দায়ের শেষে বের না হতেই তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই হামলা থেকে বাদ যায়নি হল প্রোভোস্টও। তার ওপরও বৃষ্টির মত ডিম নিক্ষেপ করা হয়।

এদিকে ছাত্রলীগের ওই ঘটনাও শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির গায়েও হাত দেয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: শুধু ডিম ছোঁড়েনি, ছাত্রলীগ আমার গায়ে হাত দিয়েছে: ইমি

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উপাচার্য বাসভবন ঘেরাও করল সিকৃবি শি…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬