দুইশ’ শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাবিতে ইয়াং প্রফেশনাল সামিট

০২ এপ্রিল ২০১৯, ১২:১৩ AM
ডিইউসিসি প্রেজেন্টস-আইপিডিসি ইয়াং প্রফেশনাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠান

ডিইউসিসি প্রেজেন্টস-আইপিডিসি ইয়াং প্রফেশনাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি) শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রায়ই বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, জব ফেয়ার ইত্যাদি আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় সোমবার ডিইউসিসি ও লাইট হাউস বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘ডিইউসিসি প্রেজেন্টস-আইপিডিসি ইয়াং প্রফেশনাল সামিট-২০১৯’।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, উর্মি গ্রুপ, কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় শিক্ষা অনুষদ।

সামিটটির উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোঃ আতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির বসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর ও ডিপার্টমেন্ট অব অরগানাইজেশনাল স্ট্র্যাটেজি ও লিডারশীপের সহকারী অধ্যাপক মোঃ রাশেদুর রহমান।

সামিটটি ৪টি কি-নোট সেশন, ২টি প্লেনারিসেশন ও ২টি ডায়ালগ ডিস্কাশনে বিভক্ত ছিল। কি-নোটসেশনগুলো হলো-‘চেঞ্জমেকার-লিডারশিপ, ভ্যালুস এন্ড সিএসআর’, ‘দি প্রফেশনাল’, ‘পারসনাল ব্র্যান্ডিং- এটিকুয়েট, ইন্টারপারসনাল স্কিলস’ এবং ‘ফিউচার সিইও-ডিসিশন মেকিং এন্ড অন্ট্রোপ্রেনরশিপ স্কিল’। কি-নোট সেশনগুলোতে ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মমিনুল ইসলাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন এন্ড লিডারশিপ এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এ মঈন; এমএন্ডএস এর কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক এবং কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রোলিমিটেড এর এমডি ইন্তেশাম শাহজাহান। মমিনুল ইসলাম বলেন, ‘যদি ইতিবাচক পরিবর্তন আনতে চাও তাহলে তোমাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।’

প্লেনারি সেশন দুটি ছিলো-‘চেলেঞ্জেস এহেড-ভিশন, মিশন, স্ট্র্যাটেজি ও এক্সেকিউশন’ ও ‘মিলেনিয়াল-ডিজিটালাইজেশন এন্ডটেকনোলজি’৷ এ সেশনগুলোতে ছিলেন ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর মালিক তালহা বারি; বাংলাদেশ ও শ্রীলঙ্কা রেকিট বেনিকিসার এর এইচ আর ডিরেক্টর আফ্রিন হুদা; পুমা এর ব্রাঞ্চ ম্যানেজার মইন হায়দার চৌধুরী; আইপিডিসি ফাইন্যান্সের ডেপুটি এমডি এবং বিজনেস ফাইন্যান্সের প্রধান রিজওয়ান দাউদ শামস প্রমুখ।

ডায়ালগ ডিস্কাশন দুটি ছিলো ‘পারসোনাল এসেসমেন্ট এন্ড ডিস্ক’ ও ‘কমিউনিকেটর-কমিউনিকেশন স্কিলস, ইমোশনাল ইন্টেলিজেন্স’।সেশনগুলো পরিচালনা করেন কাজী এম আহমেদ, আফরিন হুদা, উর্মি গ্রুপ লিমিটেড এর ডিরেক্টর শামারুখ ফখরুদ্দিন এবং মাহজাবিন ফেরদৌস।

সামিটটিতে অংশগ্রহণকারী দুইশ’ শিক্ষার্থী লাইট হাউস বাংলাদেশের ৪টি ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে যা তাদের পরবর্তী কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং করপোরেট-প্রফেশনালদের মধ্যে যোগসূত্র স্থাপন করতে সামিটটি অন্যতম ভূমিকা রেখেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উপাচার্য বাসভবন ঘেরাও করল সিকৃবি শি…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬