রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পূর্ব নির্ধারিত কনসার্ট স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু হল ছাত্রলীগ কর্মী ও ভিপি আকমল হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বনানী অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে কনসার্টটি হবে না।আমরা আজ সকালে বসে এই সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) ২৩ তলাবিশিষ্ট এফ আর টাওয়ারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৫৯ জন।