তাজুলের ওপর হামলা: বহিরাগতমুক্ত ক্যাম্পাস দাবিতে আজ বিক্ষোভ

২৮ মার্চ ২০১৯, ১২:৪৩ AM
আহত তাজুল ইসলাম

আহত তাজুল ইসলাম

নিরাপদ ও বহিরাগতমুক্ত ক্যাম্পাস দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ সকাল ১১টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজুলের ওপর হামলার প্রতিবাদে ফেসবুকে ইভেন্ট খুলে এমন ঘোষণাই দিয়েছেন ছাত্র-ছাত্রীরা।

তাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ুয়া শিক্ষার্থী। কবি জসীমউদ্দীন হলের আবাসিক ছাত্র তিনি। জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পলাশী এলাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে বহিরাগত এক যুবকের সঙ্গে তাজুলের ধাক্কা লাগে। এ নিয়ে প্রথমে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও পরে ওই যুবকসহ তার সতীর্থরা তাজুলকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় তাজুলের হাত ভেঙে যায়। শরীরের অন্যান্য স্থানেও গুরুতর আঘাত পান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

তাজুল ইসলামকে দেখতে ডাকসু নেতারা

 

তাজুলের বন্ধু রাফি জানান, ওই বহিরাগতরা পুরান ঢাকার বাসিন্দা বলে ধারণা করা হয়েছে। তাদের সনাক্তের চেষ্টা চলছে। প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬