ডাকসুর নামে প্রশাসনে চিঠি, জানেন না ভিপি!

২৭ মার্চ ২০১৯, ০২:৪৩ PM

© টিডিসি ফটো

আধুনিক ভাষা ইনস্টিটিউটের জুনিয়র সকল কোর্সের আবেদন ফি কমানোর দাবিতে একটি আবেদন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে। তবে এ চিঠির কথা কিছুই জানেন না ডাকসুর সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

আজকেই দেওয়া ওই চিঠিতে ডাকসু’র সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেনের স্বাক্ষর রয়েছে। তবে সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরের কোন স্বাক্ষর নেই।

এ ব্যাপারে নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ ধরণের কোন চিঠির কথা আমি জানি না। এ দাবিতে আমারও সমর্থন আছে। কিন্তু সেটাতো আমার সঙ্গে আলোচনা করা যেত। এটা ডাকসুর নয়, ছাত্রলীগের চিঠি।’

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ইনস্টিটিউটের জুনিয়র কোর্সের আবেদন ফি ৭০০ টাকা বহন করা নিয়মিত শিক্ষার্থীদের পক্ষে কষ্টসাধ্য। বহিরাগতদের জন্যও একই ফি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা কোন সুবিধা পাচ্ছে না।

এজন্য ডাকসুর সদস্য মো. তানভীর হাসান সৈকতের দাবির সঙ্গে একমত পোষণ করে ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করার দাবি জানানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করার আগ পর্যন্ত জুনিয়র কোর্সের আবেদন ফরম বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে চিঠিতে।

এদিকে ডাকসুর পক্ষ থেকে দেওয়া চিঠিতে ভিপি নুরুল হক নুরের নাম ও স্বাক্ষর না থাকার ব্যাপারে জানতে চাইলে এজিএস সাদ্দাম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ধরণের চিঠিতে ভিপির নাম থাকে না। সেজন্যই দেওয়া হয়নি।

আরো দেখুন: আবরারকে হত্যার ফুটেজ প্রকাশ (ভিডিও)

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক বরাবর লেখা চিঠি

আরো দেখুন: ইটভাটা বন্ধে ডিসিকে চিঠি দিলেন দ্বিতীয় শ্রেণি ছাত্রী

মোস্তাফিজের বদলি নিয়েও বিপাকে আইপিএল
  • ১৪ মার্চ ২০২৬
ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি: শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
উৎসব ভাতা নিয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন …
  • ১৪ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি অতিক্রম করল ২ ভারতীয় এলপিজিবাহী ট্যাঙ্কার
  • ১৪ মার্চ ২০২৬
সালমানকে মিরাজের রানআউট, অযৌক্তিক মনে করছেন ভারতের সাবেক তা…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081