ভাষা ইনস্টিটিউটের ফি কমানোর দাবিতে ডাকসুর চিঠি

২৭ মার্চ ২০১৯, ০১:১৫ PM

© টিডিসি ফটো

আধুনিক ভাষা ইনস্টিটিউটের জুনিয়র সকল কোর্সের আবেদন ফি কমানোর দাবিতে একটি আবেদন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে। এতে ডাকসু’র সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) মো: সাদ্দাম হোসেনের স্বাক্ষর রয়েছে। তবে সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরের কোন স্বাক্ষর নেই।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ইনস্টিটিউটের জুনিয়র কোর্সের আবেদন ফি ৭০০ টাকা বহন করা নিয়মিত শিক্ষার্থীদের পক্ষে কষ্টসাধ্য। বহিরাগতদের জন্যও একই ফি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা কোন সুবিধা পাচ্ছে না।

এজন্য ডাকসুর সদস্য মো. তানভীর হাসান সৈকতের দাবির সঙ্গে একমত পোষণ করে ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করার দাবি জানানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করার আগ পর্যন্ত জুনিয়র কোর্সের আবেদন ফরম বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে চিঠিতে।

এদিকে ডাকসুর পক্ষ থেকে দেওয়া চিঠিতে ভিপি নুরুল হক নুরের নাম ও স্বাক্ষর না থাকার ব্যাপারে জানতে চাইলে এজিএস সাদ্দাম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ধরণের চিঠিতে ভিপির নাম থাকে না। সেজন্যই দেওয়া হয়নি।

নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬