নতুন সদস্য সংগ্রহ চলছে ঢাবি লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটির!

২৪ মার্চ ২০১৯, ১১:০২ PM

© লোগো

ঢাকা ইউনিভার্সিটি লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটির (ডিইউএলডিএস) নতুন সদস্য সংগ্রহের আবেদন শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত ক্যাম্পাসের তিনটি বুথে (কলা ভবন, বিজনেস ফ্যাকাল্টি ও কার্জন হল) সংগঠনটির সদস্য সংগ্রহের আবেদন ফরম পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এ সংগঠনের সদস্য হতে পারবেন।

জানা গেছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা ক্যাম্পাসের তিনটি বুথের যেকোন একটি থেকে ১০০ টাকা ফিতে সদস্য সংগ্রহের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পরে সাক্ষাতকারের মাধ্যমে উত্তীর্ণরা রেজিস্ট্রেশন করে সংগঠনটির সদস্য হতে পারবেন। এছাড়া আরও বিস্তারিত জানতে ০১৭১৪৪৪৫০৯০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক এসএমডি জিদান জানান, ‘ওয়ার্ক ফর দ্যা নেশন’ শ্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে নৈতিক মূল্যবোধ ও দক্ষতাসম্পন্ন বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা, উপস্থাপনা, ভাইভা কৌশল, ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি ও ইংরেজি শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও ক্লাস পরিচালনা করে আসছে।

এছাড়াও সংগঠনটি জাতীয় দিবস সমূহ পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং নীতি নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের বিকাশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে।

নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬