প্রধানমন্ত্রীর সাথে ডাকসু ও হল সংসদ নেতাদের সাক্ষাৎ

১৬ মার্চ ২০১৯, ০৫:২৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গণভবনে পৌঁছেছেন। শনিবার বিকাল ৩টার পর তারা গণভবনে যান। নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তারা।

এর আগে, দুপুর ২টায় ছাত্রলীগ থেকে নির্বাচিতরা মল চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে রওনা দেন। আর ভিপি নুরুলহক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন আলাদা গাড়িতে যান। ছাত্রী হলের স্বতন্ত্ররাও আলাদা গাড়িতে গণভবন যান।

এছাড়া, নির্বাচিতদের সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসসহ সংগঠনটির অনেক নেতাকর্মীরা গণভবন যান।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নবনির্বাচিত নেতাদের আমন্ত্রণ জানানো হয়। নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’

এদিকে ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।’

 

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬