হল সংসদে নির্বাচিত হয়েও ফল প্রত্যাখ্যান তানহার

১৩ মার্চ ২০১৯, ০৮:৩৬ PM
 লামিয়া তানজিন তানহা

লামিয়া তানজিন তানহা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদে সদস্য পদে নির্বাচিত হয়েও ফলাফল প্রত্যাখ্যান করেছেন লামইয়া তানজিন তানহা। তিনি ঢাবির ইংরেজি বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী।

তানহা সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে কবি সুফিয়া কামাল হল সংসদে সদস্য পদে ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রথম বর্ষেই বাজিমাত করে তিনি পুরো বিশ্ববিদ্যালয়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তিনি এ ফলাফল সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

প্রত্যাখ্যানের ব্যাপারে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নির্বাচন তো সুষ্ঠু হয়নি। তাই আমি এ ফলাফল প্রত্যাখ্যান করেছি।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬