ডাকসু নির্বাচ‌ন: ফের অনশনে ওয়ালিদ আশরাফ

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪১ PM
স্মৃতি চিরন্তনে অনশনে ওয়ালিদ আশরাফ

স্মৃতি চিরন্তনে অনশনে ওয়ালিদ আশরাফ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ ৪ দফা দাবি নিয়ে আবারও অনশনে বসেছেন ওয়ালিদ আশরাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন করার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বিকেল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন স্মৃতি চিরন্তনে অনশনে বসেন ওয়ালিদ। সন্ধ্যার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ তার কাছে যাননি।

দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি গতকাল উপাচার্যের সাথে দেখা করে আমার দাবিগুলো জানিয়েছি।’ তিনি অন্তত দু’সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেবার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান যাতে সহাবস্থান নিশ্চিত হয়।

ওয়ালিদের বসার পাশে ঝুলিয়ে রাখা চারটি দাবিতে উল্লেখ করা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র খেলার মাঠ, আইইআর ভবন, টিএসসি ও সমাজকল্যাণ ইনস্টিটিউটে স্থানান্তর করা; মিডিয়া ও পর্যবেক্ষকদের নজরদারির অধিকার; সাম্যতা ও সহাবস্থানের পরিবেশ এবং ৪০ বছর পর্যন্ত প্রতিনিধিত্বের সুযোগ দেয়া।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চারদফা দাবিতে একই জায়গায় অনশনে বসেন ওয়ালিদ আশরাফ। তবে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে তাঁকে সেখান থেকে উঠিয়ে দেয়।

সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানিয়েছিলেন, সে একজন বহিরাগত। তার উদ্দেশ্য যদি ভালো হয়ে থাকে, তাহলে তাকে ক্যাম্পাসে এসে এসব না করার পরামর্শ দেয়া যাচ্ছে।

ট্যাগ: ডাকসু
৮০টির বেশি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে মেমোরিয়ালে এশিয়ার দ্…
  • ২৭ আগস্ট ২০২৬
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
  • ২৭ আগস্ট ২০২৬
‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬