জকসু নির্বাচন ও ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবিতে গণভোট

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২১ PM

© লোগো

জকসু নির্বাচন ও ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবিতে গণভোট শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্ট। রবিবার সকাল সাড়ে ১১টায় বিশবিদ্যালয় ভাস্কর্য থেকে এ ভোটের কার্যক্রম শুরু করা হয়েছে। পরে বিভিন্ন বিভাগে গিয়ে ভোট সংগ্রহ করে ছাত্রফ্রন্টের নেতা কর্মীরা। 

এর আগে,২৩ ফ্রেব্রয়ারি জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক অনিমেষ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সুদীর্ঘ বঞ্চনার ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই আবাসিক হলের দাবিতে বারবার উত্তাল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু শিক্ষার্থীরা আজও তাদের আবাসিক হলের অধিকার বুঝে পায়নি। বাসের দরজায় ঝুলে যাতায়াত করতে গিয়ে অ্যাকাউন্টিং ১০ম ব্যাচের শিক্ষার্থী মাসুক মারা গেলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহণ সুবিধা নিশ্চিত করা হয়নি। পঙ্গু করে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনকে; যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোন ভর্তুকির ব্যবস্থা নেই, নেই কোনরকম নজরদারি। ফলে, শিক্ষার্থীরা অতি উচ্চমূল্যে অত্যন্ত নিম্নমানের খাবার কিনে খেতে বাধ্য হচ্ছে অথবা অভুক্ত অবস্থায় দিনাতিপাত করছে। ‘মেডিকেল সেন্টার’র নামে তামাশার আয়োজন করে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এইসব বঞ্চনার পাশাপাশি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স চালু করা; নামে-বেনামে ফি আরোপ করা; মাস্টার্স (থিসিস) কোর্সে শিক্ষার্থী সংকোচনসহ নানা ছাত্র-স্বার্থবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে শিক্ষার্থীদের ওপর।

কলেজ থাকাকালীন সময়ে সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা থাকলেও, বিশ্ববিদ্যালয় হিসেবে দীর্ঘ পথ অতিক্রম করার পরও প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের কোন উদ্যোগ নেয়নি। বরং তারা নানান অজুহাতে ছাত্র অধিকার রক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত ‘ছাত্র সংসদ নির্বাচন’র প্রশ্নটিকে সচেতনভাবে এড়িয়ে গিয়েছে বারবার । কারণ, বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ এবং ছাত্র প্রতিনিধি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সীমাহীন অনিয়ম, স্বেচ্ছাচারিতাকে জারি রাখতে চায়; শিক্ষার্থীদের এই সুদীর্ঘ বঞ্চনার ইতিহাসকে আরও দীর্ঘায়িত করতে চায়। কিন্তু প্রশাসনের এরকম অন্যায়,অনিয়ম এবং অগণতান্ত্রিক ভূমিকাকে আর চলতে দেয়া হবে না।

শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে ‘ছাত্র সংসদ নির্বাচন’র বিধান অন্তর্ভূক্ত করে জকসু নির্বাচন আয়োজন করতে হবে। তার পাশাপাশি সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে খাবারের যে উচ্চমূল্য নির্ধারণ করা হয়েছে, তা বাতিল করতে হবে এবং পর্যাপ্ত ভর্তূকি প্রদানের মাধ্যমে খাবারের দাম কমাতে হবে।

এই দাবিসমূহ আদায়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছে। এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে রবিবার থেকে দাবিসমূহের পক্ষে গণভোট সংগ্রহণ শুরু হয়। গণভোটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানো যাচ্ছে।

ছাত্রফ্রন্টের জবি শাখার সভাপতি কিশোর কুমার বলেন, আমরা মার্চ মাসের ছয় তারিখ পর্যন্ত ভোট সংগ্রহ করবো। সাত তারিখে প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করবো।

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬