জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শহীদ রফিক জব্বার হলে প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪২ PM
শহীদ রফিক জব্বার হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।

শহীদ রফিক জব্বার হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। © টিডিসি ফটো

ভাষা শহীদদের নামে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক জব্বার হলে প্রথমবারের মত পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের নামে ২০১০ সালে হলটি প্রতিষ্ঠিত হলেও ইতিপূর্বে কোন বছরই শহীদ দিবস উপলক্ষ্যে তেমন কোন অনুষ্ঠান পালিত হয়নি হলটিতে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি), বাংলাদেশ ছাত্রলীগ শহীদ রফিক জব্বার হলের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

ভাষা শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে শহীদ রফিক জব্বার হলে এবারই প্রথমবারের মত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র অভিষেক মন্ডল।

দিবসটি উপলক্ষে শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল। পরবর্তীতে শহীদ রফিক জব্বার হলের কমনরুমে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে গতকাল রাতে ঘটে যাওয়া ভয়াবহ চকবাজার ট্রাজেডি স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক বিভিন্ন তথ্যের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ভাষা শহীদদের সম্মানে জাবিতে দুটি হল থাকায় তিনি গর্ববোধ করেন। ছাত্রলীগের এ কাজের আলাদা মর্মার্থ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এসব কাজকে শুধু কর্মসূচি হিসেবে রাখলে হবেনা, অন্তরে ধারণ করতে হবে। এসময় তিনি প্রত্যাশা করেন-- ছাত্রলীগ আরো ভালো ও গঠনমূলক কাজ করবে এবং সাধারণ ছাত্রদের প্রত্যাশা পূরণের মাধ্যমে সবার কাছে আরো গ্রহনযোগ্য হয়ে উঠবে।

এসময় মাতৃভাষা দিবসের ইতিহাস তুলে ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন,"বাংলাদেশের সকল ন্যায়সঙ্গত আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের অনবদ্য ভূমিকা ছিল। মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এ আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ছাত্রলীগ এরকম অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখবে বলে তিনি জানান।

এসময় আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আকলিমা আক্তার এবং সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক জনাব কামরুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ শহীদ রফিক জব্বার হলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
  • ২৭ আগস্ট ২০২৬
‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬