ডাকসু ও হল সংসদ নির্বাচন

বিনামূল্যে মনোনয়নপত্র, বিতরণ শুরু

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১০ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিনামূল্যে প্রার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন। এ কার্যক্রম চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের অফিস হতে মনোনয়নপত্র বিতরণ করা হবে।

স্যার এ এফ রহমান হলের রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডাকসু হল সংসদের নির্বাচনের নীতিমালা মেনে যেকোন বৈধ ছাত্র মনোনয়ন নিতে পারে। মনোনয়ন নিতে কোন টাকা লাগবে না। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হল প্রাধ্যক্ষের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

তফসিল অনুযায়ী, ১১ মার্চ সকাল ৮টা হতে অপরাহ্ণ ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) তার নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ডাকসু নিবাচনে মোট ২৫টি পদ— সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ১৩ সদস্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

হল সংসদ নিবাচনে মোট ১৩টি পদ—সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ৪ সদস্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
  • ২৭ আগস্ট ২০২৬
‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬