বাংলাদেশ আইন সমিতির ৩৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ PM
সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামন

সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামন © টিডিসি ফটো

বাংলাদেশ আইন সমিতির ৩৩ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী মোতাহার হোসেন ভবনের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি এডভোকেট মো. কামরুজ্জামান আনসারীর সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, প্রধান বিচারপতির স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তর ছাত্রী সামিনা খালেক, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ মাহমুদ হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। স্বাগত ভাষণ দেন সম্মেলন প্রস্ততি কমিটি-২০১৮ এর আহ্বায়ক মোল্লা মো. আবু কাওছার। অনুষ্ঠান সঞ্চালন করেন সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফারুক। এছাড়া, সুপ্রীমকোর্ট ও হাইকোর্টের কয়েকজন বিচারপতি, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, গণতন্ত্রের সুষ্ঠু চর্চা, দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য। বিচার বিভাগের দক্ষতা হচ্ছে একটি দেশের সাফল্যের মাপকাঠী। বিশ্বব্যাপী আইন পেশা একটি মহান পেশা হিসেবে স্বীকৃত।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাই এই বিভাগের শিক্ষার্থীরা বিশেষ গৌরবের দাবিদার। গণতন্ত্র সম্প্রসারণে আইন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। তিনি বলেন, যারা আইনের সাথে সম্পৃক্ত তারা গণতন্ত্রকে সমৃদ্ধ করতে কাজ করেন।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬