বৃত্তি পেলেন ঢাবির সাংবাদিকতা বিভাগের পাঁচ শিক্ষার্থী

০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৫১ PM
অতিথিবৃন্দের সাথে বৃত্তি প্রাপ্ত পাঁচ শিক্ষার্থী

অতিথিবৃন্দের সাথে বৃত্তি প্রাপ্ত পাঁচ শিক্ষার্থী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিএসএস সম্মান পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী পাঁচ শিক্ষার্থী ‘সম্পাদক আবদুস সালাম ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন। আজ রবিবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মনির উদ্দিন, দীপক চন্দ্র রায়, মো. রায়হান কবির, মো. মাহবুবুর রহমান ও মো. চুন্নু খান।


সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশের প্রথম নারী ফটো সাংবাদিক সাইদা খানমকে অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়। ‘Crumbling Creditability of Our Media: How to Restore?’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক কাজী আব্দুল মান্নান।


সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশের প্রথম নারী ফটো সাংবাদিক সাইদা খানমকে অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অধ্যাপক কাজী আব্দুল মান্নানের প্রবন্ধটি খুবই সময়োপযোগী। তিনি বলেন, অনেক প্রতিকূলতা মোকাবেলা করে সাইদা খানমকে তার পেশাদারিত্ব রক্ষা করতে হয়েছে। পেশাগত জীবনে বর্তমান প্রজন্মকে গুণী সাংবাদিকদের আদর্শ অনুসরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন। সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সাইদা খানমের জীবনালেখ্য পাঠ করেন সহকারী অধ্যাপক শবনম আযীম। ট্রাস্ট ফান্ড দাতা পরিবারের কয়েকজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬