ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

মুক্তিযোদ্ধা হল করার প্রস্তাব ছাত্রলীগের

২৯ নভেম্বর ২০১৮, ০১:২০ AM
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে শুধু ‘মুক্তিযোদ্ধা হল’ করার প্রস্তাব দিয়েছে ছাত্রলীগ। এখন থেকে ‘মুক্তিযোদ্ধা হল’ নামে ডাকাবে সংগঠনটির নেতাকর্মীরা। তবে হল প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে কিনা-এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

বুধবার সন্ধ্যায় হলে ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মী সভা’য় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এ প্রস্তাব দেন। এ সিদ্ধান্তের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসেইন সাদ্দাম, হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন। এতে হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এ প্রস্তাব করেন। তবে বছর দুয়েক আগেই আমি প্রধানমন্ত্রীর কাছে এ হলের নামটি পরিবর্তন করার প্রস্তাব করেছিলাম। 

তবে হল প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে কিনা-এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান আব্দুল্লাহ আল মাসুদ লিমন।

উইকিপিডিয়ার মতে, ১৯৮৮ সালে মরহুম রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের নামানুসারে হলের নামকরণ করা হয়। এ হলের আবাসিক ছাত্রের সংখ্যা ১২০৫ জন এবং অনাবাসিক ছাত্রের সংখ্যা ৩৭৫২ জন।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬