মশা নিধনে ব্যবস্থা নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়

২৮ নভেম্বর ২০১৮, ১২:৩২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সর্বত্র মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সব হল স্ব-স্ব উদ্যোগে ফগার মেশিন ক্রয় ও কীটনাশক ওষুধ ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সিটি করপোরেশনের সহায়তায় ক্যাম্পাসে মশা নিধনের কার্যক্রম শুরু করেছে। ক্যাম্পাসকে মশামুক্ত করার জন্য নিজ নিজ আবাসস্থল ও আশ পাশের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা ভাইরাস জনিত বিভিন্ন রোগে  আক্রান্ত হয়। এরমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই এ উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬